প্রেমের কবিতা

উর্বশী ও আর্টেমিস (সন্ধ্যার বর্ণের ছটা রয়েছে তো তবু) – বিষ্ণু দে

Glory and loveliness have passed away—   সন্ধ্যার বর্ণের ছটা রয়েছে তো তবু, তবু তো আকাশে ছুটে চলে শব্দময়ী অপ্সররমণী ঝঞ্ঝামদরসে মত্ত শত বলাকার পক্ষধ্বনি। পুরূরবা নেই আর— ক্লান্ত স্থির আকাশের বুকে দূরগামী সূর্য আজো ঢেলে দেয় তবু গলন্ত তামার…

Read Moreউর্বশী ও আর্টেমিস (সন্ধ্যার বর্ণের ছটা রয়েছে তো তবু) – বিষ্ণু দে

সন্ধ্যা (বামদিকে গিরিশৃঙ্গ আকাশকে করেছে আহত) – বিষ্ণু দে

বামদিকে গিরিশৃঙ্গ আকাশকে করেছে আহত, শ্যামাঙ্গী দিতিকে যেন মুষ্টি তোলে ক্ষিপ্ত দৈত্যশিশু। দুরন্ত পর্বতচূড়া চোখকে সে এড়াতে চায় যে মানুষের মাঠ ফেলে—আমারই এ হৃদয়ের মতো!   অন্যদিকে বেয়ে চলে অন্তহীন ঘন অরণ্যানী, মানুষেরও দেখিনি তো অন্তহীন এত ঘন ভিড়। মানুষের…

Read Moreসন্ধ্যা (বামদিকে গিরিশৃঙ্গ আকাশকে করেছে আহত) – বিষ্ণু দে

পর্যাপ্তি (যাক, আজ দূরে যাক তারা) – বিষ্ণু দে

যাক, আজ দূরে যাক তারা মেঘের তরঙ্গে ভেসে মৃত-স্বপ্ন আমার প্রিয়ারা, চলে যাক সপ্তর্ষির পারে। মলিন তুষার আজ মেঘেদের তরঙ্গের রঙ শীতের কালিমা আজ ছায়াপথ শ্বেতাঙ্গীর বুকে বিদায়ের লগ্ন এই, মেঘে মেঘে ভেসে যাক তারা।   পশ্চিমে নিভন্ত আজ আলোকের…

Read Moreপর্যাপ্তি (যাক, আজ দূরে যাক তারা) – বিষ্ণু দে

উর্বশী (আমি নহি পুরূরবা) – বিষ্ণু দে

আমি নহি পুরূরবা। হে উৰ্বশী, ক্ষণিকের মরঅলকায় ইন্দ্রিয়ের হর্ষে, জান। গড়ে তুলি আমার ভুবন? এসো তুমি সে ভুবনে, কদম্বের রোমাঞ্চ ছড়িয়ে। ক্ষণেক সেখানে থাকো, তোমার দেহের হায় অন্তহীন আমন্ত্রণবীথি ঘুরি যে সময় নেই—শুধু তুমি থাকো ক্ষণকাল, ক্ষণিকের আনন্দআলোয় অন্ধকার আকাশসভায়…

Read Moreউর্বশী (আমি নহি পুরূরবা) – বিষ্ণু দে

সাগর উত্থিতা (সবুজ সমুদ্রে ওঠে অগণন ঢেউ) – বিষ্ণু দে

সবুজ সমুদ্রে ওঠে অগণন ঢেউ অগণন শ্বেত অশ্বারোহী— বালুকাবেলাকে দেয় চূর্ণ চূর্ণ চুম্বনের ফেনা— বিরাট বালুকাবেলা চলে যায় স্ফটিক-আকাশে স্থিরদৃষ্টি, মৌন, উদাসীন।   আমি একা চলি লঘুগতি, সমুদ্রের শ্বাস টেনে বাক্যহীন চলেছি একেলা।   নির্মেঘ পৌষের প্রখর রৌদ্রের মুঠি মুঠি…

Read Moreসাগর উত্থিতা (সবুজ সমুদ্রে ওঠে অগণন ঢেউ) – বিষ্ণু দে

সমুদ্র (ভাসিয়েছি প্রেম আজ নীলিমার অন্ধকার জলে) – বিষ্ণু দে

ভাসিয়েছি প্রেম আজ নীলিমার অন্ধকার জলে, রাত্রির স্তব্ধতা আর জনহীন অন্ধকার কুলে। ভেসেছি ভাবনাহীন সমুদ্রের অন্তহীন বুকে, আমার শরীর মন অন্ধকার নীল বুকে জ্বলে।   আমার হৃদয়ে আজ প্রেম নেই—লবণাক্ত জলে আমার হৃদয় ভাসে—অন্ধকার জনহীন রাতে সাগরের দেহে কেঁপে হেসে…

Read Moreসমুদ্র (ভাসিয়েছি প্রেম আজ নীলিমার অন্ধকার জলে) – বিষ্ণু দে