Abhijan kobita Kazi Nazrul Islam অভিযান – কাজী নজরুল ইসলাম
নতুন পথের যাত্রা-পথিক চালাও অভিযান! উচ্চ কণ্ঠে উচ্চার আজ- “মানুষ মহীয়ান!” চারদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আর নতুন খেলা? জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান? পাতাল ফেড়ে চলবি মাতাল স্বর্গে দিবি টান্।। সরল সাজের নাইরে সময়…
