কথোপকথন (১২) কাল বিকেলে তোমার ঘাড়ে চিবুক রেখে – পুর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কাল বিকেলে

তোমার ঘাড়ে চিবুক রেখে প্রকাণ্ড

বাঘ কি খুঁজছিল

দেখতে পেলে?

-জানি জানি খুঁজছিল তার সুখের নদীর উৎস

এবং পারাপারের

শেষ পারানি

-সমস্ত রাত

নিজের বুকের পাথর খুড়ে বইয়েছে

কাল ক্ষতিকারক

জলপ্রপাত।

-লক্ষী সোনা,

আমি তোমার রৌদ্র ছায়ায় সর্বক্ষনই

সংগে হাটি

সমুদ্র তীর কষ্ট দিলে বিছোই বালির

শীতল পাটি

বুকের কাছে নেই তবুও তোমার

বুকেই বসতবাটি

ভুল কোরো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।