
Jobabdihi Rabindranath Tagore জবাবদিহি – রবীন্দ্রনাথ ঠাকুর
কবি হয়ে দোল-উৎসবে কোন্ লাজে কালো সাজে আসি, এ নিয়ে রসিকা তোরা সবে করেছিলি খুব হাসাহাসি। চৈত্রের দোল-প্রাঙ্গণে আমার জবাবদিহি চাই এ দাবি তোদের ছিল মনে, কাজ ফেলে আসিয়াছি তাই। দোলের দিনে, সে কী মনের ভুলে, পরেছিলাম যখন কালো…




