
ম্যাচবাক্সের মানুষ – নবারুণ ভট্টাচার্য
বারুদ মাখানো তাদের ঘরের দেওয়াল হালকা কাঠের খটখটে নিচু ছাদ ফ্যাকাশে অনেক মানুষ এখানে থাকে অর্থহীন ও নিতান্ত বরবাদ। তাদের শরীরে রক্ত আছে কি নেই ভাববার মতো সেটা একখানা কথা বদরাগী এরা মিশকালো সেই রাগ জমাট আঁকড়ে রয়েছে তাদের মাথা।…

