
বঙ্গভূমির প্রতি (কবিতা) – মাইকেল মধুসূদন দত্ত
“My native Land, Good Night!” – Byron রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃকোকনদে। প্রবাসে দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।…

