
কথোপকথন (৩১) যতক্ষন পাশে থাকো – পূর্ণেন্দু পত্রী
নন্দিনী – যতক্ষন পাশে থাকো, যতক্ষন ছুঁয়ে ছুঁয়ে থাকি আমি যেন মেঘে জলে মেশা কোনো আত্মহারা পাখি। বলতো কি পাখি? শুভঙ্কর – যতক্ষন পাশে থাকো, যতক্ষন ছুঁয়ে ছুঁয়ে থাকা উল্কার স্ফুলিঙ্গ দিয়ে অন্ধকারে দীর্ঘ ছবি আঁকা। বলতো কি ছবি?…