প্রেমের কবিতা

জানে যদি কেউ, কতটুকু ঢেউ – সাদাত হোসাইন

জানে যদি কেউ, কতটুকু ঢেউ, তোমাকে ডোবায়, দিঘিটির জলও, হয়ে টলমল, খোঁজে সে উপায়!   জানে যদি চোখ, কতটুকু শোক, তাহারে পোড়ায়, কিছু বুকে রাখে, কান্নার ফাঁকে, বাকিটা ওড়ায়।   জানে না মানুষ, দূরের ফানুস, কী ব্যথায় লীন হয়ে যায়,…

Read Moreজানে যদি কেউ, কতটুকু ঢেউ – সাদাত হোসাইন

একা রাস্তায়, দেখে হাসতেই – সাদাত হোসাইন

একা রাস্তায়, দেখে হাসতেই, চোখে বলতে, ভালোবাসতেই, আমি জানতাম, পথ চুপচাপ, তবু কোলাহল, তুমি আসতেই।   একা সন্ধ্যা, জানে আলো নেই, কেউ হাসছে, তবু ভালো নেই, আমি জানতাম, তুমি স্বপ্ন, তবু খুঁজতাম, আলো জ্বালালেই।   একা রাত্তির, বুক তড়পায়, চোখ…

Read Moreএকা রাস্তায়, দেখে হাসতেই – সাদাত হোসাইন

এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে – সাদাত হোসাইন

এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে, অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে, এই যে জগতের সব প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার।   তুমি কি তা বুঝতে পারো?   এই যে জলের মতন আমার…

Read Moreএই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে – সাদাত হোসাইন

চোখে কার ছায়া পড়ে বৃক্ষ না পাতার? – সাদাত হোসাইন

চোখে কার ছায়া পড়ে বৃক্ষ না পাতার? ঢেউ এলে আর কেউ জানেনা সাঁতার। যাকে তুমি চেনো নাই, অথচ সে-ই ডুবেছে তোমার চোখে অজান্তেই।   মুছে যায়, ঘুচে যায়, সব অবয়ব, বৃক্ষে বিহঙ্গ ডাকে, হোক কলরব। তবু যদি ওই চোখে থেমে…

Read Moreচোখে কার ছায়া পড়ে বৃক্ষ না পাতার? – সাদাত হোসাইন

আর কখনো হয়নি দেখা, হবেও না – সাদাত হোসাইন

আর কখনো হয়নি দেখা, হবেও না। সেই যে হঠাৎ নদীর ধারে নৌকো এলো, বাদামি রং পালের সাথে তুমুল হাওয়া, হাওয়ায় সওয়ার ঘোড়ার মতন ঝড়ও এলো। সেই ঝড়ে আর ঘর ভাঙেনি, কেবল বুকের পাড় ভেঙেছে। যার ভেঙেছে, জানলো কেবল একলা সে-ই,…

Read Moreআর কখনো হয়নি দেখা, হবেও না – সাদাত হোসাইন

জানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা – সাদাত হোসাইন

জানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা, সাথে তোমাকেও, স্মৃতিগন্ধা। জানি যাচ্ছি, ফেলে রাত্তির, সাথে স্বপ্ন, একা যাত্রীর। যাবো নির্ভার, পথে একলা, হোক দুঃখভার, বুক মেঘলা। তবু ছায়াটার, সব মাড়িয়ে, যত সঞ্চয়, সব হারিয়ে। হয়ে নিঃস্ব, যাবো একাকী, কেউ পড়েনি, বুকে লেখা কী!…

Read Moreজানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা – সাদাত হোসাইন

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।