
পলায়ন (কবিতা) – বিষ্ণু দে
শফরী চোখের সরল চাহনি, চোখের কোলের কালিমার মায়া চোখ ভুলিয়েছে—চিকন কপোল, সিল্ক্মসৃণ শাদা আর ছোট পাণ্ডু ললাট। ঘ্রাণ টানি মৃদু শীতল আঁধারে সুরভি চুলের। স্বল্পপরিধি রক্তসূত্র সরস অধর মুখে রেখেছি ও বক্ষে শুনেছি গ্রহদের বেগ। দেখি মুহূর্ত-বিম্বে চিরন্তনেরই ছবি,…