
এখনি তোমাকে নেবো
এই ভরা পূর্ণিমাজোসনা
এই মধুর প্রকৃতি
উপচে পড়ছে দেহ
সর্বাঙ্গে হীরকদ্যোতি
লাল আগুনের কণা
কেনো তোমাকে নেবোনা!
তোমাকে আমিই জাগিয়েছি
সর্বদেহেমনে বাসিয়াছি ভালো
তুমি তো দ্রৌপদী — কৃষ্ণা
তুমি শুক্লপক্ষ তুমি শিপ্রানদী
তুমি প্রেম জল আলো
তুমি লাল আগুনের কণা
কেনো তোমাকে নেবোনা!