আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমোও এখন’,
মা বলবেন রেগে।
বলব আমি- ‘আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাকো’?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।

তোমার ছেলে উঠবে মা গো.
but
text book a ase
তোমার ছেলে উঠবে গো মা
kon ta shotik
তোমার ছেলে উঠবে মা গো/ গো মা, কোনটা সঠিক?