
সোজন বাদিয়ার ঘাট – জসীম উদ্দীন
নমুদের কালো মেয়ে ইতল বেতল ফুলের বনে ফুল ঝুর ঝুর করেরে ভাই। ফুল ঝুর ঝুর করে ; দেখে এলাম কালো মেয়ে গদাই নমুর ঘরে। ধানের আগায় ধানের ছড়া, তাহার পরে টিয়া, নমুর মেয়ে গা মাজে রোজ তারির পাখা দিয়া, দুর্বাবনে…

নমুদের কালো মেয়ে ইতল বেতল ফুলের বনে ফুল ঝুর ঝুর করেরে ভাই। ফুল ঝুর ঝুর করে ; দেখে এলাম কালো মেয়ে গদাই নমুর ঘরে। ধানের আগায় ধানের ছড়া, তাহার পরে টিয়া, নমুর মেয়ে গা মাজে রোজ তারির পাখা দিয়া, দুর্বাবনে…

আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি পদ্মপুকুর গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল। দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, রাতের বেলা চাঁদের সনে হেসে না…

আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘের আড়ে, কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে। কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে…

পল্লী-দুলাল, যাব আমি-যাব আমি তোমার দেশে, আকাশ যাহার বনের শীষে দিক-হারা মাঠ চরণ ঘেঁষে। দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি, দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে বিজলী-পেড়ে আঁচল নাড়ি। বেতস কেয়ার মাথায় যেথায় ডাহুক ডাকে বনের ছায়ায়, পল্লী-দুলাল ভাইগো আমার, যাব…

আজকে রাতরে যাইতে দেব না, শুধু শুধু কথা কয়ে, তারা ফুটাইব, হাসি ছড়াইব আঁধারের লোকালয়ে। গোলাপী ঠোঁটের কৌটায় করে রাখিব রাতেরে ভরি, তোমার দু-খানি রঙিন বাহুর বাঁধনে তাহারে ধরি। আজকের রাত শুধু আজকের-যত ভাল ভাল কথা, কয়ে আর কয়ে…

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, — পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর; আমার…