Sararat jaga somudro kobita সারারাত জাগা সমুদ্র – পিনাকী ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Sararat jaga somudro kobita সারারাত জাগা সমুদ্র - পিনাকী ঠাকুর

 

একদিন তাের পায়ের পাতায় ফুটে থাকা কাচ দাঁত দিয়ে তুলে
ঘামতেল মাখা প্রতিমার মতাে মুছিয়েছি ওই কপালের ঘাম।

একদিন তােকে বুঝিয়ে দিয়েছি এদুটো কাব্য ওইটা নাটক —
পাগলহাওয়ার সামনে দাঁড়িয়ে পদ্মপাতায় শিশির আমরা
দেখতে পেয়েছি স্কুল ছুটি হওয়া ছেলেদের মতাে হাত ধরাধরি
ঢেউ ছুটে এলে পায়ের নীচের জমে থাকা বালি সরে সরে যায়

একদিন তােকে রাগিয়ে দেখেছি কী যে সুন্দর ফোলা ঠোঁট তাের
আলতাে ছোঁয়ায় শুষেছি কান্না, যত রাগ, হাসি, যত অভিমান,
শিশুদের মতাে দুধের গন্ধ অধরে ওষ্ঠে লেগে আছে কেন?

বনের ছায়ায় মন্দির ছিল, বন কেটে আজ টাউন হয়েছে
কুড়ি ফুট নীচে পাতালেশ্বর ঘুমন্ত শিব, জাগাস না ওকে!

রক্তে মিশেছে মহুয়ার নেশা, বাজে বকছি না, রাত কত হল?
আজ রাত্রির সময় স্তব্ধ, আকাশ মেঘলা, বৃষ্টি হয়নি

সারারাত জাগা সমুদ্র, তার ডাক শুনে তুই বেরিয়ে এলেই
দাঁত দিয়ে তাের, ঠোঁট দিয়ে তের, জিভ দিয়ে তাের…

যতই চেঁচাস আজ ছাড়ব না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।