
মহাশ্বেতা (মনে হয়েছিল বুঝি উদ্ভ্রান্ত হৃদয়) – সুধীন্দ্রনাথ দত্ত
মনে হয়েছিল বুঝি উদ্ভ্রান্ত হৃদয় অনুভব করিবে না কভু আর সহজ বিস্ময়; বিয়োগের অমিত অভাবে সুন্দরের আবির্ভাব কেবলই হারাবে।। তাই যবে বসন্তের উচ্ছৃঙ্খল দিনে, গতাসু বরষে, সহসা উঠিল জেগে নিম্বের বিপিনে বিহ্বল চন্দনগন্ধ মলয়ের কবোষ্ণ পরশে; ধৈর্যহীন অপব্যয়ে বৃথা…