কথোপকথন (৩৯) তোমাকে বাজাই সমুদ্র-শাঁখ তুমি – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তোমাকে বাজাই

সমুদ্র-শাঁখ তুমি

গাছে ফুল আসে

ফুলেরা কিশোরী হয় ।

ডালপালাগুলো সবুজ পাতার খামে

চিঠি লিখে লিখে

প্রেম নিবেদন করে ।

ফ্রক ছেড়ে শাড়ি পরে

সমগ্র বনভূমি ।

তোমাকে ভাসাই

মেঘের নৌকো তুমি

তুমি জান লাল

প্রবালের নীল দ্বীপ ।

অমরাবতীর

দরজায় এসে নামো,

খাট-পালঙ্ক

পেতে দেয় জোৎস্নারা ।

বুড়ি চাঁদ এসে ঝাড়-লন্ঠন জ্বালে ।

পৃথিবীর ফাটা গালে

হেসে ওঠে পূর্ণিমা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।