কথোপকথন (৩৬) তুমিই আমার ধ্বংস হবে তা জানলে – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তুমিই আমার ধ্বংস হবে তা জানলে

এমন করে কি ভাসাতাম ডিঙি নৌকো?

ভাসাতাম?

তুমি চলে যাবে সমুদ্রে আগে বলনি

তাহলে কি গায়ে মাখাতাম ঝড়-ঝঞ্ঝা?

মাখাতাম?

নুড়িতে-পাথরে নূপুর বাজিয়ে ছোট্ট

জলরেখা ছিলে দুই হাত দিয়ে ধরেছি।

ধরা দিয়েছ।

এখন দুকুল ভরেছে প্রবাহে প্লাবনে

উঁচু মাস্তুলে জাহাজ এসেছে ডাকতে।

ওকে সাড়া দাও।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।