Cafe corner poem lyrics ক্যাফে কর্নার কবিতা লিরিক্স – শ্রীজাত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Cafe corner kobita poem lyrics ক্যাফে কর্নার কবিতা - শ্রীজাত

শুনছি তুমি এই শহরে? দু’চার দিনের অফিস ট্যুর?

তোমার কাজের জায়গা থেকে আমার পাড়া অনেক দূর।

মাঝেই কোথাও বসা যায় না? দেখা হয়নি বছর পাঁচ

ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আঁচ…

বৃষ্টিতে সব শার্সি ভেজা। কফির কাপে এক চুমুক

নকশা তোলে খয়েরি ধোঁয়া, নীলচে আগুন জ্বালায় বুক

সেই যেখানে কলেজ কেটে বিকেলগুলো পাল্টাতাম…

মনে পড়ছে? এখন কিন্তু একটা কফির অনেক দাম।

সে না হয় হলই। এক জীবনে দাম মেটাতে কে পারে

চারটে নাগাদ থাকব আমি। আসবে, ক্যাফে-কর্নারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।