এমন দিনে তারে বলা যায় Emono dine tare bola jay poem lyrics

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Emono dine tare bola jay lyrics এমন দিনে তারে বলা যায় - রবীন্দ্রনাথ ঠাকুর

 

এমন দিনে তারে বলা যায়

এমন ঘনঘোর বরিষায়।

এমন দিনে মন খোলা যায় –

এমন মেঘস্বরে       বাদল-ঝরোঝরে

তপনহীন ঘন তমসায়॥

 

সে কথা শুনিবে না কেহ আর,

নিভৃত নির্জন চারি ধার।

দুজনে মুখোমুখি         গভীর দুখে দুখি,

আকাশে জল ঝরে অনিবার –

জগতে কেহ যেন নাহি আর॥

 

সমাজ সংসার মিছে সব,

মিছে এ জীবনের কলরব।

কেবল আঁখি দিয়ে   আঁখির সুধা পিয়ে

হৃদয় দিয়ে হৃদি অনুভব–

আঁধারে মিশে গেছে আর সব॥

 

তাহাতে এ জগতে ক্ষতি কার

নামাতে পারি যদি মনোভার।

শ্রাবণবরিষনে         একদা গৃহকোণে

দু কথা বলি যদি কাছে তার

তাহাতে আসে যাবে কিবা কার॥

 

ব্যাকুল বেগে আজি বহে যায়,

বিজুলি থেকে থেকে চমকায়।

যে কথা এ জীবনে   রহিয়া গেল মনে

সে কথা আজি যেন বলা যায়–

এমন ঘনঘোর বরিষায়॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।