Khub kache eso na kobita খুব কাছে এসো না কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Khub kache eso na kobita খুব কাছে এসো না কবিতা

 

খুব কাছে এসো না কোনো দিন

যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে

এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা

এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা

কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে

অবিরাম বয়ে চলা ।

যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে

মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন

দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।

 

তার চেয়ে বরং দূরেই থেকো

যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ

রোদ্দুরের বু্‌ক, থেকে উত্তাপ

শীতলতা, থেকে উষ্ণতা

প্রেমের, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা

তেমন দূরেত্বেই থেকে যেও—

এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ

কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।