মশাল (কবিতা) – রুদ্র গোস্বামী Mashal poem Rudra Goswami

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

মশাল (কবিতা) - রুদ্র গোস্বামী Mashal poem Rudra Goswami

 

কন্যা সন্তান প্রসব করার অপরাধে

আসামের যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল ?

আজ তার মৃত্যু বার্ষিকী।

যে কবি সেদিন তার নিরানব্বইতম কবিতাটি

মেয়েটাকে উৎসর্গ করেছিলেন,

তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প।

যে সংবাদপত্র গুলো সেদিন ফলাও করে ছেপেছিল

মেয়েটার গনগনে আর্তনাদ ,

তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্লাশ

আজ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবী সম্বর্ধনা মঞ্চ ।

যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন,

– “আগুন জ্বালো।”

তিনি তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে

এইমাত্র চলে গেলেন সাচ্ছন্দ মধুচন্দ্রিমা যাপনে ।

তুমি কেমন আছো যুবক ?

তুমি কি মশাল জ্বেলেছো ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।