
দেবতার বিদায় (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর
দেবতামন্দিরমাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলিমাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে। কহিল কাতরকণ্ঠে “গৃহ মোর নাই এক পাশে দয়া করে দেহো মোরে ঠাঁই।” সসংকোচে ভক্তবর কহিলেন তারে, “আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে।” সে…