
সমাপ্তি (ভুলেছ কি তবে) – সুধীন্দ্রনাথ দত্ত
ভুলেছ কি তবে? আগন্তুক বিরহের উদ্ভ্রান্ত গৌরবে দিয়েছিলে যেই অঙ্গীকার, একটি অক্ষরও তার কালের কবল হতে পারোনি কি রাখিতে সঞ্চিয়া, হায়, মোর অতিক্রান্ত বসন্তের প্রিয়া? নাই মনে বিদায়ের পথপ্রান্তে অন্তহীন অন্তিম চুম্বনে আমার স্বতন্ত্র সত্তা চেয়েছিলে স্বায়ত্তে আনিতে হেমন্তের জঙ্গম…