
বজ্রপাণি (কাল রজনীতে এসেছিল যবে বৈশাখী পূর্ণিমা) – বিষ্ণু দে
কাল রজনীতে এসেছিল যবে বৈশাখী পূর্ণিমা, আকাশের গায়ে লেগেছিল যবে শ্বেতচন্দন লেপ, বাতাস দেখাল স্নিগ্ধ মধুর কুমারীর ভঙ্গিমা— তোমার দূতেরে পাঠাইলে হায় রুদ্র বজ্রপাণি! ফুলেরা শয়ান ড্যানায়ের মতো প্রতীক্ষ-দেহ-মনে, নিঃশ্বাস মোর গন্ধে আতুর ভারাক্রান্ত মোহে, রাধিকা চাঁদের আবেশ ঝরিছে…