তুমি নব নব রূপে এসো প্রাণে – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তুমি        নব নব রূপে এসো প্রাণে।

এসো        গন্ধে বরনে , এসো গানে।

                  এসো    অঙ্গে পুলকময় পরশে,

                  এসো    চিত্তে অমৃতময় হরষে,

                  এসো    মুগ্ধ মুদিত দু নয়ানে।

                  তুমি    নব নব রূপে এসো প্রাণে।

 

এসো        নির্মল উজ্জ্বল কান্ত,

এসো        সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,

এসো        এসো হে বিচিত্র বিধানে।

                  এসো     দুঃখে সুখে, এসো মর্মে,

                  এসো     নিত্য নিত্য সব কর্মে ;

                  এসো     সকল-কর্ম-অবসানে।

                  তুমি     নব নব রূপে এসো প্রাণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।