কথোপকথন (৫) আমি তোমার পান্থপাদপ – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

আমি তোমার পান্থপাদপ

তুমি আমার অতিথশালা ।

হঠাৎ কেন মেঘ চেঁচালো

– দরজাটা কই, মস্ত তালা ?

তুমি আমার সমুদ্রতীর

আমি তোমার উড়ন্ত চুল ।

হঠাৎ কেন মেঘ চেঁচালো

– সমস্ত ভুল , সমস্ত ভুল ?

আমি তোমার হস্তরেখা

তুমি আমার ভর্তি মুঠো ।

হঠাৎ কেন মেঘ চেঁচালো

– কোথায় যাবি, নৌকো ফুটো ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।