Lakhilav kobita Subha Dasgupta লক্ষ্মীলাভ – শুভ দাশগুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

 অন্ধকারে যারা বেশি দেখতে পায়
যাদের চোখ ঘনকালাে রাত্রে জ্বলজ্বল করে
তারা প্যাচা।
তারা মা-লক্ষ্মীর বাহন।
মা লক্ষ্মী বিষয় আশয় ধন সম্পত্তি দেন।
ধন সম্পত্তি বিষয় আশয়
তারাই পায়, তারাই করতে পারে
অন্ধকারে যারা বেশি দেখতে পায়
যাদের চোখ ঘন কালাে রাত্রে জ্বলজ্বল করে।

দেশজোড়া ঘন কালাে অন্ধকার।
হানাহানি, লুঠতরাজ, ছাঁটাই, লে অ, ধর্ষণ
ঘন কালাে নিবিড় অন্ধকার।
তবু এই অন্ধকারেও
কিছু মানুষ।
বিষয় আশয় ধন সম্পত্তি বাড়িয়েই চলেছে।
তারাই
যাদের চোখ ঘন কালাে রাত্রে জ্বলজ্বল করে
অন্ধকারে যারা বেশি দেখতে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।