Polatok kobita Taslima Nasrin পলাতক কবিতা তসলিমা নাসরিন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Polatok kobita Taslima Nasrin পলাতক কবিতা তসলিমা নাসরিন

 

সে একটা মানুষ

অথচ ভেতরে তার একশাে মানুষ।

 

ফুটপাত ধরে বিড়ি ফুঁকে ফুঁকে একজন নির্বিকার হাঁটে,

মাঝরাস্তায় ন্যাংটো হয়ে দৌড়ায় অন্যজন,

শুঁড়িখানায় উপুড় হয়ে পড়ে থাকে কেউ,

কেউ আবার সাদাসিধা ভদ্রলােক বাজারের থলি হাতে

দরদাম করে কেনে ফুলকপি, কইমাছ।

 

কাকে আমি ছোঁব

যে কিনা সহস্র অস্পৃশ্য ঘেটে মাঝরাতে

ঘুম ভেঙে এক উঠোন পুর্ণিমার

জলে সাঁতরাতে চায়?

 

কাকে ছােঁব?

ভালবেসে যে বলে

যেটুকু অমৃত আছে তার, সেটুকু আমার।

বাকি বিষটুকু জীবনে ধারণ করে

আমার অতল জলে আত্মাহুতি দেবে।

 

কাকে ছােঁব?

না কি কারুকে ছােঁব না।

কানামাছির রুমাল বেঁধে সীমান্ত পেরিয়ে যাব

এত অযুত রহস্যের জাল আমি ছিঁড়তে পারি না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।