প্রেমের কবিতা

উদ্‌ভ্রান্তি (সে-দিনে বৈশাখ) – সুধীন্দ্রনাথ দত্ত

সে-দিনে বৈশাখ ধরেছিল ধ্বংসের পিনাক; জমেছিল সর্বনাশ অনাথ অম্বরে; তার পরে ঘটেছিল কম্প্র তাপে অবরোহী আলোর বিকার; শোষণে নিঃসার সূর্য, শুষ্ক জবা-সম, উদ্যত কালীর বক্ষ হতে খসেছিল আঁধি-ঢাকা প্রলয়ের পথে। সঙ্গে সঙ্গে মহামৌনে কোটিকণ্ঠ নগরের শ্বাস থেমেছিল; অহেতু সন্ত্ৰাস নেমেছিল…

Read Moreউদ্‌ভ্রান্তি (সে-দিনে বৈশাখ) – সুধীন্দ্রনাথ দত্ত

প্রলাপ (জানি, জানি) – সুধীন্দ্রনাথ দত্ত

জানি, জানি উপস্থিত বেদনা ও হানি আমারই প্রবীণ চক্ষে লাগিবে যে মূঢ়তার মতো এক দিন আশু ভবিষ্যতে। বিদায়ের পথে যে-মৌনী শোকের স্পর্ধা করেছে ব্যাহত দরদীর বাঙ্ময় সান্ত্বনা, যে-রূঢ় যন্ত্রণা, উপাড়ি মৃন্ময় মূল, এনেছে আমারে নৈরাশ্যের পারে, সে-সবার মহিমা বিনাশি, মোর…

Read Moreপ্রলাপ (জানি, জানি) – সুধীন্দ্রনাথ দত্ত

সঞ্চয় (আজি পড়ে মনে) – সুধীন্দ্রনাথ দত্ত

আজি পড়ে মনে মুখর নদীর তটে, মর্মরিত দেওদারবনে, কোনও এক নিদাঘের জনশূন্য দিনে সদ্যস্নাত দেহ রাখি তৃণে, বলেছিলে অকপটে, হে লীলাসঙ্গিনী, আপনার অতীত কাহিনী। উপেক্ষি মিনতি, হানি মোর চুম্বনে বিরতি, বলেছিলে সে-নিকুঞ্জে কী মহার্ঘ দান পেয়েছে তোমার কাছে মোর পূর্বে…

Read Moreসঞ্চয় (আজি পড়ে মনে) – সুধীন্দ্রনাথ দত্ত

মহাশ্বেতা (মনে হয়েছিল বুঝি উদ্‌ভ্রান্ত হৃদয়) – সুধীন্দ্রনাথ দত্ত

মনে হয়েছিল বুঝি উদ্‌ভ্রান্ত হৃদয় অনুভব করিবে না কভু আর সহজ বিস্ময়; বিয়োগের অমিত অভাবে সুন্দরের আবির্ভাব কেবলই হারাবে।।   তাই যবে বসন্তের উচ্ছৃঙ্খল দিনে, গতাসু বরষে, সহসা উঠিল জেগে নিম্বের বিপিনে বিহ্বল চন্দনগন্ধ মলয়ের কবোষ্ণ পরশে; ধৈর্যহীন অপব্যয়ে বৃথা…

Read Moreমহাশ্বেতা (মনে হয়েছিল বুঝি উদ্‌ভ্রান্ত হৃদয়) – সুধীন্দ্রনাথ দত্ত

অনুষঙ্গ (তোমারে যে কেন বাসি ভালো) – সুধীন্দ্রনাথ দত্ত

তোমারে যে কেন বাসি ভালো, সে-সত্য জানার আগে মিলনের মুহূর্ত ফুরাল, শুরু হল দীর্ঘায়িত বিচ্ছেদের রাতি। হায়, স্বপ্নসাথী, শুধায়ো না সে-প্রথম প্রণয়কাহিনী। সে-দিন বিশেষ ক’রে একমাত্র তোমারে চাহিনি সর্বনষ্ট মর্ত্যে বা ত্রিদিবে। সে-দিন নিরুদ্ধ হিয়া জানিত না কারে সমর্পিবে বিশ্বম্ভর…

Read Moreঅনুষঙ্গ (তোমারে যে কেন বাসি ভালো) – সুধীন্দ্রনাথ দত্ত

বিকলতা (শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে) – সুধীন্দ্রনাথ দত্ত

শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে; সুশীতল মুক্তিস্নানে নিমন্ত্রণ করে নিষ্পলক, অকূল, পিঙ্গল আঁখি; অসংবৃত, কপিশ অলক চুম্বন বিথারি যায় লঘু স্পর্শে আমার চিবুকে;   কম্প্র কুসুমাস্ত্র যেন, অধরের অঞ্চিত কার্মুকে বিরল গুঞ্জনধ্বনি টংকারিছে, মথি কল্পলোক; বিলাসবিহ্বল দেহে উপেক্ষিত…

Read Moreবিকলতা (শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে) – সুধীন্দ্রনাথ দত্ত

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।