Depression poem lyrics ডিপ্রেশন কবিতা – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Depression kobita poem lyrics ডিপ্রেশন কবিতা - শ্রীজাত

 

ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ?

বৃষ্টি এল। সঙ্গে কফি এক-দু’ কাপ

 

নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট

ছাতার নীচে মিইয়ে গেল পাপড়ি চাট

 

বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে

কেন যে আজ হিংসে হল তাই দেখে,

 

দেখতে গিয়ে সন্ধ্যে হল জানলাতেই

আগের মত মেঘ করেছে… কান্না নেই

 

কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ

ডিপ্রেশনের বাংলা জানি। মনখারাপ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।