প্রেমপর্ব (কবিতা) – শ্রীজাত র কবিতা Premporbo Poem Srijato

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

খ্যাপা উল্টো স্রোতেই সাঁতরায়
তার দু’মাত্রা তিনমাত্রায়
কিছু যায় আসে না আজকাল

তবু রং লাগানাে কাব্যে
লােকে যা খুশি তাই ভাববে
কথা হবেই হবে পাঁচকান

তুমি টের পাওনা সবটা
তাই কাজ সেরে ফি হপ্তা
যাও ক্লান্ত পায়ে কাকদ্বীপ

ওই শ্যাওলাজমা চত্বর
আর দোমড়ানাে বইপত্তর
খুব চাইছিল কেউ হাত দিক

তার হাতে তাে নখ, বিশ্রী।
তুমি বলছ ‘কেটে দিচ্ছি।
কই, নেলকাটারটা দিন তাে—

তার নখের ডগায় আয়না
তাই এমনি কাটা যায় না
বদলে তার সঙ্গে তােমার জীবন কাটে
বিরক্ত, নিশ্চিন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।