বিবিধ কবিতা

ঘাস (কবিতা) – জীবনানন্দ দাশ

কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভ’রে গিয়েছে এই ভোরের বেলা; কাঁচা বাতাবীর মতো সবুজ ঘাস— তেম্নি সুঘ্রাণ— হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমারো ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো গেলাসে-গেলাসে পান করি,   এই ঘাসের শরীর…

Read Moreঘাস (কবিতা) – জীবনানন্দ দাশ

সিন্ধুসারস (কবিতা) – জীবনানন্দ দাশ

দু-এক মুহূর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি হে সিন্ধুসারস, মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছ টারান্‌টেলা— রহস্যের; আমি এই সমুদ্রের পারে চুপে থামি চেয়ে দেখি বরফের মতো শাদা ডানা দুটি আকাশের গায় ধবল ফেনার…

Read Moreসিন্ধুসারস (কবিতা) – জীবনানন্দ দাশ

হায় চিল (কবিতা) – জীবনানন্দ দাশ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদোনাকো উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে! তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে; পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চ’লে গেছে রূপ নিয়ে দূরে; আবার তাহারে…

Read Moreহায় চিল (কবিতা) – জীবনানন্দ দাশ

শব (কবিতা) – জীবনানন্দ দাশ

যেখানে রুপালি জ্যোৎস্না ভিজিতেছে শরের ভিতর, যেখানে অনেক মশা বানায়েছে তাহাদের ঘর; যেখানে সোনালি মাছ খুঁটে-খুঁটে খায় সেই সব নীল মশা মৌন আকাঙ্ক্ষায়; নির্জন মাছের রঙে যেইখানে হ’য়ে আছে চুপ পৃথিবীর একপাশে একাকী নদীর গাঢ় রূপ; কান্তারের একপাশে যে-নদীর জল…

Read Moreশব (কবিতা) – জীবনানন্দ দাশ

ধান কাটা হ’য়ে গেছে (কবিতা) – জীবনানন্দ দাশ

ধান কাটা হ’য়ে গেছে কবে যেন— খেতে মাঠে প’ড়ে আছে খড় পাতা কুটো ভাঙা ডিম— সাপের খোলস নীড় শীত। এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ— কেমন নিবিড়।   ওইখানে একজন শুয়ে আছে— দিনরাত দেখা হ’তো…

Read Moreধান কাটা হ’য়ে গেছে (কবিতা) – জীবনানন্দ দাশ

স্বপ্নের হাতে (কবিতা) – জীবনানন্দ দাশ

পৃথিবীর বাধা— এই দেহের ব্যাঘাতে হৃদয়ে বেদনা জমে; স্বপনের হাতে আমি তাই আমারে তুলিয়া দিতে চাই। যেই সব ছায়া এসে পড়ে দিনের রাতের ঢেউয়ে— তাহাদের তরে জেগে আছে আমার জীবন; সব ছেড়ে আমাদের মন ধরা দিতো যদি এই স্বপনের হাতে…

Read Moreস্বপ্নের হাতে (কবিতা) – জীবনানন্দ দাশ