
Duronto asha poem lyrics দুরন্ত আশা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
মর্মে যবে মত্ত আশা সর্পসম ফোঁসে, অদৃষ্টের বন্ধনেতে দাপিয়া বৃথা রোষে, তখনো ভালো-মানুষ সেজে বাঁধানো হুঁকা যতনে মেজে মলিন তাস সজোরে ভেঁজে থেলিতে হবে কষে! অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যপায়ী জীব জন-দশেকে জটলা করি তক্তপোশে ব’সে! ভদ্র মোরা, শান্ত বড়ো,…




