
Projapoti kobita প্রজাপতি কবিতা কাজী নজরুল ইসলাম
প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা! টুক্টুকে লাল্ নীল্ ঝিলিমিলি আঁকাবাঁকা।। কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা! তুমি টুল্টুলে বন-ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও; দাও পাখা দাও সোনালী রূপালী-পরাগ-মাখা। কোথায় পেলে…




