
Kotha kobita by Premendra Mitra কথা কবিতা লিখেছেন প্রেমেন্দ্র মিত্র
তারপরও কথা থাকে; বৃষ্টি হয়ে গেলে পর ভিজে ঠাণ্ডা বাতাসের মাটি-মাখা গন্ধের মতন আবছায়া মেঘ-মেঘ কথা; কে জানে তা কথা কিংবা কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা সে কথা হবে না বলা তাকে: শুধু প্রাণ ধারণের প্রতিজ্ঞা ও প্রয়াসের ফাঁকে…




