
কণিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর Konika poem Rabindranath Tagore
যথার্থ আপন কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান, বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান। ভুলেও মাটির পানে তাকায় না তাই, চন্দ্রসূর্যতারকারে করে ‘ভাই ভাই’। নভশ্চর ব’লে তাঁর মনের বিশ্বাস, শূন্য-পানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস। ভাবে, ‘শুধু মোটা এই বোঁটাখানা…




