
সর্বনাশ (“বুঝি,” বলেছিলাম সে-দিন, “সবই বুঝি”) – সুধীন্দ্রনাথ দত্ত
“বুঝি”, বলেছিলাম সে-দিন, “সবই বুঝি। করিব না পুঁজি প্রেমের সমাধিস্তূপে মমত্বের জঘন্য জঞ্জাল। মহাকাল আমার ঈর্ষার বিষে নীলকণ্ঠ কখনও হবে না। মূঢ়তার সেনা ফাল্গুনীর প্রতিপক্ষে স্মরণের অক্ষম সঞ্চয় জমাবে না পণ্ডশ্রমে যাবার সময়।।” “জানি”, বলেছিলাম, “ও-তনু আশুক্লান্ত উপাদানে বিরচিল…