
ভবিতব্য (শিপ্রার অপর তটে নেমে আসে সুদীর্ঘ রজনী) – সুধীন্দ্রনাথ দত্ত
শিপ্রার অপর তটে নেমে আসে সুদীর্ঘ রজনী; শীর্ণ তরুবীথিকারে আত্মসাৎ করে অন্ধকার; বিদায়, বিদায়, তবে চিরতরে বিদায়, সজনী; সমাপ্ত সুকৃতি আজি, স্বর্গচ্যুতি আসন্ন আমার॥ কী ব’লে অদৃশ্য হব? রেখে যাব কোন্ প্রতিশ্রুতি? মাগিব কী স্মৃতিচিহ্ন? ৱিনিময় করিব কী আশা?…