
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মুরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ ; জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া। চেতনা আমার কল্যাণ-রস-সরসে শতদল-সম ফুটিল পরম হরষে…
