
ছেদ (আমার হৃদয় হিম-অবজ্ঞায় করেছি বিকল) – বিষ্ণু দে
আমার হৃদয় হিম-অবজ্ঞায় করেছি বিকল। কানে করে হাহাকার দেউলিয়া উত্তরের হাওয়া। বনের কিনারে মোর বাংলোর দুইখানি ঘরে বানপ্রস্থ বরিয়াছি—ছিঁড়িয়াছি তোমার শিকল। দুর্ভিক্ষ করেছি দূর—শরীর ও হৃদয়ের চাওয়া। আমার হৃদয়ে আজ বনানীর নিস্তব্ধতা ঝরে। হেথা নাই অপমান ব্যর্থতার জ্বালা মূর্খতার।…