
তুমি, নীলাকাশ, ধরাছোঁয়া থেকে বহুদূর – মলয় রায়চৌধুরী
তোমার শাদা-কালো ফোটোগ্রাফ, টের পাবার আগে, মন্দার পাহাড়ে লুকিয়ে খাচ্ছিলুম, আঃ, আটকে গেল কন্ঠনভোচরে, নীল বিষ হয়ে ; আমার দুই পা ধরে অসুরেরা আর দুই হাত ধরে দেবতারা, কালসাপ ভেবে মন্হন করতে লাগলো অমৃতের লোভে ; জানতো না ওরা, তুমি…