
তােমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা – মহাদেব সাহা
তােমার দু’হাত মেলে দেখিনি কখনাে এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গােলাপ, তােমার দু’হাত মেলে দেখিনি কখনাে এখানে যে লেখা আছে হৃদয়ের গাঢ় পঙক্তিগুলি। ফুল ভালােবাসি বলে অহঙ্কার করেছি বৃথাই শিল্প ভালােবাসি বলে অনর্থক বড়াই করেছি, মূর্খ আমি বুঝি নাই…


