
অপচয় (প্রেয়সী, আছে কি মনে সে-প্রথম বাঙ্ময় রজনী) – সুধীন্দ্রনাথ দত্ত
প্রেয়সী, আছে কি মনে সে-প্রথম বাঙ্ময় রজনী, ফেনিল মদিরা-মত্ত জনতার উল্বণ উল্লাস, বাঁশির বর্বর কান্না,মৃদঙ্গের আদিম উচ্ছ্বাস, অন্তরের অন্ধকারে অনঙ্গের লঘু পদধ্বনি ? আছে কি স্মরনে,সখী, উৎসবের উগ্র উন্মাদনা, করদ্বয়ে পরিপ্লুতি, চারি চক্ষে প্রগল্ভ বিস্ময়, শুন্য পথে দুটি যাত্রী,…